গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা শাখার উদ্যোগে হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) ওরশ মাহফিল সংগঠনের সভাপতি আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে গত ৯ জুন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুহাম্মদ আলাউদ্দিন খান, আলহাজ্ব মুহাম্মদ আবদুল খালেক, মুহাম্মদ মুছা, কাজী মুহাম্মদ আব্দুল হাফেজ, হাজী মুহাম্মদ ইউছুফ আলী, মুহাম্মদ সাহাব উদ্দিন, কাজী মুহাম্মদ রবিউল হোসেন রানা, মুহাম্মদ মাসুদ মিয়া, কামাল আহমেদ মজু, মুহাম্মদ হামিদুল ইসলাম হাসিব, মুহাম্মদ আবদুল কাইয়ুম, মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ ফজলুল হক ফারুক, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ জয়নুল আবেদিন, মুহাম্মদ জাহেদুল ইসলাম জিকু, মুহাম্মদ নুর হোসেন, মুহাম্মদ রাকিব উদ্দিন, মুহাম্মদ মনির হোসেন মনু, মুহাম্মদ আলমগীর হোসেন, মুহাম্মদ ইলিয়াস প্রমুখ। বক্তারা বলেন, হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) অগণিত পথহারা মুসলমানকে শরীয়ত–তরিকত্বের অনুসরণে মুক্তির পথ দেখিয়েছেন। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












