গাউসিয়া কমিটি পতেঙ্গা ৪০ ও ৪১ নং ওয়ার্ড শাখার অভিষেক

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি পতেঙ্গা থানার আওতাধীন ৪০ ও ৪১নং ওয়ার্ড শাখার অভিষেক ও আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক স্মরণ সভা স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এস এম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি কমরুদ্দিন সবুর। উদ্বোধক ছিলেন আনজুমান ট্রাস্টের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আনজুমানের কেবিনেট সদস্য আলহাজ পেয়ার মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন খোকন। বক্তব্য রাখেন মুহাম্মদ মোজাহের, শাহাদাত আলী হোসেন, নূর মোহাম্মদ, কায়েদে আজম, নুরুল আবসার, সাজ্জাদ হামিদ, মো. মাজেদুল হক মাসুম, মো. মিজানুর রহমান, হাজী মুন্সী মিয়া, জিয়াউর হক, মো. জানে আলম বাদশা, আব্দুস সালাম, মো. নুরুদ্দিন, ফয়সাল নুর, নাজিম উদ্দিন শিশির প্রমুখ। শপথ বাক্য পাঠ করান গাউছিয়া কমিটি পতেঙ্গা থানা শাখার সদস্য সচিব মো. আলমগীর আংকুর। প্রধান অতিথি বলেন, গাউসিয়া কমিটি সমাজসেবা, মানবকল্যাণ ও দ্বীনি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

নবগঠিত ওয়ার্ড কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শেষে মুহাম্মদ সিরাজুল হকের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মুনিরুল হাছান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষ স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার চেহলাম পালনে সাবেক মেয়র মনজুর আলম