গাউসিয়া কমিটি জালালাবাদ ওয়ার্ড শাখার অভিষেক

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:১৯ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি ২নং জালালাবাদ ওয়ার্ড শাখার অভিষেক ও খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জোহরার (রা.) পবিত্র উরসে পাক গত ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আলী আল কাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ। বিশেষ বক্তা ছিলেন আঞ্জুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাড. মোসাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বায়েজিদ বোস্তামী থানা শাখার আহ্বায়ক শেখ আরিফুর রহমান, সদস্য মুহাম্মদ শহীদ উল্লাহ চৌধুরী, শামশুল আলম চৌধুরী, ওয়াহিদুল আলম বাবু, মুহাম্মদ আরিফুর রহমান। উপস্থিত ছিলেন প্রফেসর শহিদুল হক মন্ডল, মুহাম্মদ মঈনউদ্দিন খোকন। প্রধান অতিথি নবগঠিত কর্মকর্তাদের শথপবাক্য পাঠ করান। ওয়ার্ড শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল আলম বখতিয়ার, মুহাম্মদ লোকমান, তাহের হাসান সুলতানী, মুহাম্মদ হানিফ, বদিউল আলম, জানে আলম, মুহাম্মদ রাসেল, সবুজ, ইশমাম, জাইয়ুম উদ্দিন দিহান, শাখাওয়াত জামিল, আশিকুর রহমান, ইমন, আবু বক্কর সিদ্দিক, বেলাল, শহর আলী, ইমরান হোসেন, ইসমাইল মনসুর, আলাউদ্দিন, দিদারুল আলম, জাবেদ, কাশেম, সাকিব, নজরুল ইসলাম, শাহীন, আবির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে এমপি অধ্যক্ষ জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে অ্যাসেন্ডিয়াম সামিট