গাউসিয়া কমিটি বাংলাদেশ, চন্দনাইশ উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান গত শনিবার বিকালে স্থানীয় বাদামতলস্থ মাসুমা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। নব–নির্বাচিত সভাপতি মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাবেক যুগ্ম–মহাসচিব মুহাম্মদ মাহাবুবুল হক খান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির আহ্বায়ক মুহাম্মদ হাবিব উল্লাহ।
নব–নির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার ও প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ হোসেন চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ মোহরম আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি আদর্শভিত্তিক সংগঠন। মানবসেবা ও ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। রমজানের শিক্ষা আমাদেরকে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনে উদ্বুদ্ধ করে। এই সংগঠনকে দ্বীনের খেদমতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। নবগঠিত কমিটির সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করলে চন্দনাইশ উপজেলায় ইসলামী মূল্যবোধ ও তরিকতের কার্যক্রম আরও সুসংহত হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ মুহাম্মদ সালাহ উদ্দীন, প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ হারুনুর রশিদ, মুহাম্মদ আবদুল গফুর খান, আহমদ কবির, জাফর আহমদ খান, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ সিরাজ উদ্দীন আলকাদেরী, মুহাম্মদ শরফুদ্দীন চৌধুরী কাজল, মুহাম্মদ সেলিম উদ্দীন, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, মুহাম্মদ শাখাওয়াত হোসেন শিবলী, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন শিকদার, মুহাম্মদ সরোয়ার উদ্দীন, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ মাহবুবুল আলম, শাহাদত হোসাইন মানিক, গোলাম মুহাম্মদ ফরহাদ মহিউদ্দীন, মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ সাইফুল আলম, মুহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী রূপন, মুহাম্মদ মাহবুব আলম, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ আবু সৈয়দ, মুহাম্মদ আরমানুর রশিদ, মুহাম্মদ মেশকাতুল ইসলাম মোজাহেদী, মুহাম্মদ আলী আক্কাস, মুহাম্মদ শাখায়াত হোসেন টিংকু, মুহাম্মদ নুর হোসেন, মুহাম্মদ আবদুল মাবুদ, মীর আহমদ, মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









