গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান কেন্দ্রীয় নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান গত ২৯ জানুয়ারি বাদে মাগরিব হতে ওমান বারকা রামেশ গ্রীল হল রেস্টুরেন্টে কমিটির সভাপতি মাওলানা আবদুস সালাম আলকাদেরীর সভাপতিতে অভিষেক অনুষ্ঠান প্রস্তুতি কমিটির প্রধান আহবায়ক মুহাম্মদ এমরান হোসাইন পেয়ারুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান মুহাম্মদ সিরাজুল হক (সিআইপি)। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী, গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা শাহাবুদ্দীন দুলাল। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রোকন উদ্দীন। আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মাওলানা নুরুল আলম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ শফিউল আযম আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সিনিয়র ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, সাধারণ সম্পাদক এম.এন আমিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুর রহমান, জসিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নোমান, মোস্তফা কামাল পাশা, মুহাম্মদ শাহাবুদ্দীন, ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান, মাওলানা আবু সেকান্দর নঈমী, সেকান্দর, খায়ের উদ্দীন। উপস্থিত ছিলেন এম ওয়াই কামাল বাবু, সৈয়দ আমীরুল ইসলাম বাবর, মুহাম্মদ আজাদ, শামসুল হক সিকদার, মুহাম্মদ নজরুল ইসলাম, মনসুর আহমেদ, ফরিদুল আলম, ফিরোজ আলম, মুহাম্মদ আল জসীম উদ্দীন, নাসির উদ্দীন আলমদার, মুহাম্মদ বেলাল উদ্দীন, মাওলানা শরাফত আলী তৈয়বী, ছৈয়দ হোসেন তালুকদার, কামরুল ইসলাম, সেকান্দর আলম, শওকত হোসেন, জসীম উদ্দীন, শওকত আকবর, হানিফ, গোফরান সহ প্রায় ৩২টি শাখার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নব গঠিত পরিষদের শপথ পাঠ করার মাধ্যমে অভিষেক সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচন হলে সুন্নিজোটের বিজয় নিশ্চিত
পরবর্তী নিবন্ধ‘প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে হবে’