আসন্ন মাহে রমজানুল মোবারক উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি (সোমবার) গাউসিয়া কমিটি বাংলাদেশ খলিফা পাড়া ইউনিট শাখার উদ্যোগে মাহে রমজানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও অসহায় দুস্থদের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুল হক মানিক’র সভাপতিত্বে খলিফা পাড়া শফি মুন্সি জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও থানার আহবায়ক ও নাহার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হাশেম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ৪নং চান্দগাঁও ওয়ার্ডের সিনিয়র সহ–সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন মানিক। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দগাঁও ৪নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল মনসুর সিকদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম সাগর, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ পিনু, মোহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ আলী, মুহাম্মদ নুরুল ইসলাম বাবু, গাজী মুহাম্মদ শফিউর রহমান, মুহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আবু তাহের, মুহাম্মদ কামাল উদ্দীন, মুহাম্মদ মাহাবু আলম, সরওয়ার জামান চৌধুরী তারেক, জমিরুল আলম রাহেদ, জয়নাল আবেদিন, মোহাম্মদ হাকিম তানভীর, মারুফ চৌধুরী, মোহাম্মদ জিকু, আবু সাহেদ দিপু, মিনহাজ ইসলাম সাইমন, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, রহমত মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে পবিত্র রমজান উপস্থিত মুসলিম জাহানের দ্বারপ্রান্তে। মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে ঈমানদার মুসলমানরা মহান রাব্বুল আলামীনের কাছে নিজেকে সমর্পণ করে প্রশান্তি লাভ করবেন। সারা বছর জ্ঞাত–অজ্ঞাতসারে যে সব অন্যায়–অনিয়ম, পাপ করা হয়েছে তাঁর বিপরীতে একনিষ্ঠ সিয়াম সাধনার দ্বারা আত্নোপলব্ধি ও আত্নশুব্ধির মাধ্যমে পথ খুঁজবেন পরিত্রাণের। পাপ–পঙ্কিলতার মাঝে নিমজ্জিত বান্দার চিরশুদ্ধির সুযোগ এনে দেয় এ পবিত্র রমজান মাস। এর প্রতিটি মুহূর্ত রহমত ও বরকতে পূর্ণ। অনুষ্ঠান শেষে এলাকার দেড় শতাধিক অসহায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে কমিটির পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরিশেষে দোয়া মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ শেফায়েত উল্লাহ ইসলামাবাদী। মাহে রমজানুল মোবারকের রোযার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের তাওফিক কামনা করে মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের নিকট দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












