শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ঘোষিত ১১দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান গাউছিয়া হক ভান্ডারী ইসলামিক ইনস্টিটিউট দাখিল মাদ্রাসার আয়োজনে আসন্ন ১০মাঘ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর দ্বিশততম জন্মবার্ষিকী ও পবিত্র ১২০তম ওরশ শরীফ উদযাপন উপলক্ষে খতমে কোরআন, হযরত কেবলার জীবনী আলোচনা, র্যালি, মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন আল–কাদেরীর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি ছিলেন–শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ নুরুল করিম নুরু।
বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ নুরুল আজম, সিনিয়র শিক্ষক মাওলানা নুর হোসাইন, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মুনির উদ্দীন মারুফ।
উপস্থিত ছিলেন মাওলানা আলী এনাম, মাওলানা নিজাম উদ্দিন, আরিফ হোসাইন, নাঈম উদ্দীন, শওকত হোসেন, শওকত আলী, নুর আকতার জিহা, শাহানুর আকতার, সাকী আকতার, রিনা আকতার ও অভিভাবকবৃন্দ। শেষে মিলাদ কিয়াম, আখেরী মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











