গাউছিয়া রহমানিয়া ফাউন্ডেশনের মাহফিল

ইমাম আজমের ওফাত বার্ষিকী

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

গাউছিয়া রহমানিয়া ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে ইমামে আজম আবু হানিফার (রহ.) ওফাত বার্ষিকী উপলক্ষে হামজারবাগস্থ অস্থায়ী কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আবু তাহের। হাফেজ মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এস এম মঈন উদ্দিন,আবু তাহের ফারুকী, শামসুল আলম নূরানী, রেজাউল করিম, মোহাম্মদ ইলিয়াস, আরিফ উল্লাহ, মোকাদ্দেস চৌধুরী, মোহাম্মদ তারেক বিন আহমদ, সৈয়দ ফসিহ উদ্দিন ,সাখাওয়াত হোসাইন, আব্দুল জলিল, রেজাউল করিম, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রায়হান প্রমুখ।শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আবু তাহের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় ন্যাশনালিস্ট ভলেন্টিয়ারস ফর বাংলাদেশের ‘জাগরণ ভ্যান’
পরবর্তী নিবন্ধবিপ্রতীপ