গশ্চি শাহী দরবারে সভা ও মিলাদ মাহফিল

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরস্থ গশ্চি গ্রামে অবস্থিত গশ্চি শাহী দরবার শরীফে হযরত শাহ্‌ছুফি ছৈয়্যদ মোহাম্মদ মতিউর রহমান শাহ ওরফে মতি ফকির আল কাদেরী আল চিশতি আল আশরাফীর (🙂 পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে গশ্চি শাহী দরবার শরীফে এক প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে হযরত শাহ্‌ছুফি ছৈয়্যদ মোহাম্মদ মতিউর রহমান শাহ এর পুত্র মাওলানা শাহ্‌ ছুফি ছৈয়্যদ মোহাম্মদ আবদুল জব্বার আল মতিয়া (রহ🙂 এর বড় শাহজাদা ছৈয়্যদ মোহাম্মদ ইউছুপ আল মতিয়া (:জি :🙂 এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তাবৃন্দ, আশেকভক্ত ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন। এছাড়াও সভা শুরুর প্রক্কালে দরবার প্রাঙ্গণে মাসিক খতমে গিয়ারভী শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মেঝ শাহজাদা এস এম ইউনুছ আল মতিয়া, ছোট শাহজাদা এস এম ইব্রাহীম আল মতিয়া প্রমুখ। মাসিক মাহফিলে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ জাহিদুল আলম
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চাষ হচ্ছে সুপারফুড মাশরুম