গর্ব -অহংকার

আহসানুল হক | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ৬:৩১ পূর্বাহ্ণ

আমার আছে অন্যরকম

গর্ব অহংকার

প্রাণ দিয়েছে পূর্বপুরুষ

যুদ্ধে তবু

হার মানেনি হার !

তাদের ত্যাগে,তাদের দানে

বিশ্বসভায়

যায় খুলে যায়

সম্মানের এক দ্বার !

হয়নি তারা জুবুথুবু

ভিন্‌ দেশীদের দাস !

আমার আছে অন্যরকম

যুদ্ধ ইতিহাস

তাদের জন্য নিচ্ছি আমরা

মুক্ত বাতাসশ্বাস !

পূর্ববর্তী নিবন্ধদেশের ডাকে
পরবর্তী নিবন্ধমৌরীর ঈদ আনন্দ