গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রামের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর কৃতী ছাত্রদের সংবর্ধনা গত ৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী ও সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোরশেদুজ জামান। বিশেষ অতিথি ছিলেন মো. আবদুল আজিজ, জেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিস, চট্টগ্রাম মুহাম্মদ তজল্লী আজাদ, প্রধান শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, সৈয়দ আবদুল মান্নান, সহকারী জেলা শিক্ষা অফিসার, চট্টগ্রাম, মুহাম্মদ নুরুল আমিন, প্রধান শিক্ষক, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, রোকসানা আক্তার, প্রধান শিক্ষক, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়,মরিয়ম বেগম, প্রধান শিক্ষক, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আমির হক মোহাম্মদ আবুল হোছাইন, প্রধান শিক্ষক, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,মো. সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, মো. আজিজুল হক নিজামী, প্রধান শিক্ষক, হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, মোস্তফা বেগম হাবিবা, সহকারী প্রধান শিক্ষক (প্রাতঃ), গভ. মুসলিম হাই স্কুল, মো. আনোয়ার হোছাইন, সহকারী প্রধান শিক্ষক (দিবা), গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিগণ ছাত্রদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর কৃতী ছাত্রদের সংবর্ধনা সূচক ক্রেস্ট প্রদান করেন।













