গণ্ডামারায় শ্রমিক হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি

ছাত্র ইউনিয়নের মানববন্ধন

| মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে পুলিশের গুলিতে পাঁচজন শ্রমিক নিহত এবং শতাধিক শ্রমিক আহতের ঘটনার প্রতিবাদে বিটাক বাজার মোড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পাহাড়তলী থানা সংসদ।
গতকাল সোমবার মানববন্ধনে ছাত্র ইউনিয়ন, পাহাড়তলী থানার সভাপতি ড্যানি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন, খালিদ মিরাজ, বর্ষা দেবী, অবিনাশ রায় প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন নিশান রায়। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন, তানভীর ইলাহী। সভায় বক্তারা ছাত্র বলেন, বাঁশখালীর গণ্ডামারায় শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। পাশাপাশি নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের চিকিৎসার ভার বহন করার দাবি জানান। শ্রমিকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকথা ছিল লকডাউন শেষে বাড়ি ফেরার
পরবর্তী নিবন্ধটেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদলের সদস্য আটক