গণসংহতি আন্দোলন (জিএসএ) ইপিজেড থানার সমর্থক ও কর্মীবৃন্দের উদ্যোগে ইফতার ও বর্ধিত সভা নগরীর বন্দর টিলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে গত ১৩ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী। বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরু এবং নির্বাহী সমন্বয়কারী মো. মোরশেদুল আলম। সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন মহানগরের সম্পাদকমণ্ডলীর সদস্য মো. সোহাগ।
সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক সংগ্রামের পথে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন শ্রমিক, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী। অথচ দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার পরও তাদের জীবনে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি।
বক্তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকা এবং সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো আপস না করার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তি অবিলম্বে বাতিলেরও দাবি জানান। পরে ইপিজেড থানার সমর্থক–কর্মীদের স্থানীয় বিভিন্ন সমস্যা ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












