গণসংহতির প্রার্থী হাসান মারুফ রুমীর গণসংযোগ, সমাবেশ

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী সৈয়দ হাসান মারুফ রুমীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার বিকালে গণজমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কাজির দেউড়ি, চট্টেশ্বরী রোড, মেহেদীবাগ ও গোলপাহাড় পশুশালা এলাকায় গণসংযোগ করা হয়। পরে গোলপাহাড় মোড়ে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন নেতা শওকত ওসমান তৌকির, আবিদ শাহরিয়ার, ওবায়দুল্লাহ, আরিফুল হক, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক শহিদ শিমুল, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী, নারী সংহতি চট্টগ্রাম জেলার আহ্বায়ক নুরুন্নেছা মুন্নী, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরু, গোলপাহাড় পশুশালা এলাকার সমাজসেবক তানভীর উল হক টিটু এবং গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির জাতীয় রাজনৈতিক পরিষদের সদস্য ও চট্টগ্রাম৯ আসনের গণসংহতি আন্দোলনের মাথাল মার্কার প্রার্থী সৈয়দ হাসান মারুফ রুমী।

সৈয়দ হাসান মারুফ রুমী বলেন, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকেই তার রাজনীতির সূচনা। তিনি গলাকাটা হোল্ডিং ট্যাক্সসহ সকল জনবিরোধী কর ও নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া চট্টগ্রামকে বাসযোগ্য, ন্যায়ভিত্তিক ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলবেন বলে জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আশরাফ আলী শাহ (রহ.) এর ওরশ কাল
পরবর্তী নিবন্ধআমি চাই রাউজানের কলঙ্ক তিলক মুছে যাক