গণপরিবহন শ্রমিকদের টিকাদান কর্মসূচির আওতায় হাটহাজারীতে ৫শ শ্রমিককে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে বাসস্টেশন চত্বরে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ ও চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন ফারুক খাঁন, জাফর আলম, মো. শাহাজাহান, এয়ার মোহাম্মদ, মুন্না, জহিরুল আনোয়ার, আলি হায়দার, মো. জসিম, মো. হারুনসহ সংগঠনের নেতৃবৃন্দ।












