চট্টগ্রাম ৯ আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান বলেচেন,গণতন্ত্র, স্বাধীনতা রক্ষার জন্য ধানের শীষকে বিজয় করবে এদেশের মানুষ। ১২ তারিখ আরেকটি বিপ্লব ঘটাবে সেটি হলো ধানের শীষের ব্যালেটের সিল মেরে, বিজয়ের মাধ্যমে। তিনি বলেন, গণতন্ত্র, স্বাধীনতা রক্ষায় দেশের মানুষ ধানের শীষকেই বিজয়ী করবে।
আগামীতেও রক্ত দিয়ে হলেও দেশের স্বাধীনতার অতন্দ্র তিনি গতকাল শনিবার আন্দরকিল্লা শ্রমিক দলের সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। সভাপতিত্ব করেন বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার। সঞ্চালনায় ছিলেন বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, আহমদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, শাহনেওয়াজ চৌধুরী, আব্দুল বাতেন, জাকির হোসেন, আলাউদ্দিন আলী নূর, মোরশেদ আলী, অ্যাডভোকেট মাইনুদ্দিন, মো. হাশেম, রবিউল ইসলাম, আব্দুল মান্নান, অ্যাড. আবদুর সাত্তার সরোয়ার, আজাদ চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আবদুর রাজ্জাক, সালাউদ্দিন, সাহাবউদ্দিন হাসান বাবু, অ্যাড. জাহেদ বিন রশীদ, আব্দুল করিম, আব্দুল হান্নান রুবেল, মোহাম্মদ কাউসার প্রমুখ। প্রধান অতিথি আগামী নির্বাচনে চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী আবু সুফিয়ানকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












