মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ অসহায়ভাবে জীবন যাপন করছে। এদেশের মানুষের বাকস্বাধীনতা নেই। গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন থেকে বঞ্চিত মানুষ। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি জনগণের পাশে আছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। তিনি গতকাল বুধবার নগর মহিলা দলের সাবেক সভানেত্রী মনোয়ারা বেগম মনির সার্বিক সহযোগিতায় লালখান বাজারে অসহায় মহিলাদের মাঝে প্রধান অতিথির বক্তব্যে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার একটি লুটপাটকারী সরকার।
মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, আলী মুর্তজা খান, আব্দুল আহাদ, রিপন, মারিয়া বেগম, রূমা বেগম, হাসিনা বেগম, জুলেখা বেগম, জাহানারা বেগম, শিউলি বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














