খোলা অবস্থায় ইফতার বিক্রি চার প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

নগরীর স্টেশন রোড ও আগ্রাবাদের ফলের পাইকারি ও ইফতারি সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা, ক্রয় রশিদ না রাখা, খোলা অবস্থায় ইফতার সামগ্রী ও নিষিদ্ধ পণ্য বিক্রিসহ নানা অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান উপলক্ষে গতকাল এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও আনিছুর রহমান। নগর পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এমন তদারকি অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার আহ্বান
পরবর্তী নিবন্ধকালবৈশাখী ঝড়ে শঙ্খনদীতে ডুবে গেল বালুবাহী নৌকা