খেলার মাঠের দাবিতে রাঙ্গুনিয়ার পারুয়ায় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়ায় একটি স্থায়ী খেলার মাঠের দাবিতে যুবসমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় বিলে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অংশগ্রহণে ৭নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৪নং ওয়ার্ড। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথি, দর্শক, খেলোয়াড় ও এলাকাবাসী একটি খেলার মাঠের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নাতি জাইদান কাদের চৌধুরী। বক্তব্য দেন মো. রাদিয়ান। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ভিপি আনচুর উদ্দীন। আয়োজকরা জানান, দীর্ঘ ১৫ দিনব্যাপী এই টুর্নামেন্টটি পারুয়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহউদ্দীপনার সৃষ্টি করেছে। যুবসমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেই লক্ষ্যেই পারুয়ায় একটি স্থায়ী খেলার মাঠের প্রয়োজনীয়তার কথা সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকিডনি রোগী কল্যাণ সংস্থার সভা
পরবর্তী নিবন্ধশেষ ওভারের নাটকীয়তায় নেপালকে হারালো ইংল্যান্ড