রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদের অবিভক্ত ১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত একাধিক বারের সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল শুক্রবার ভোর ৫টায় সেহরির সময় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
একইদিন দুপুর আড়াইটায় মীরেরখীল গোলাম বতুন জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।












