খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণে কৃষি জমি ক্ষতিগ্রস্তদের আর্থিক সুবিধা দেয়া হবে

পটিয়ায় বেড়িবাঁধের কাজ পরিদর্শনে হুইপ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

পটিয়ায় উপজেলা বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের আওতায় পূর্ব আশিয়া কেরিঞ্জা খাল খনন ও বেড়িবাঁধের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গতকাল বুধবার পরিদর্শনকালে তিনি স্থানীয় জমির মালিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, খাল খনন ও বেড়িবাঁধের উন্নয়ন কাজে কৃষি জমি ক্ষতিগ্রস্তদের আর্থিক সুবিধা দেয়া হবে। তিনি আরো বলেন, খাল খনন ও বেড়িবাঁধের কাজ চলাকালীন কৃষকদের কৃষি উৎপাদনে সাময়িক সমস্যার সৃষ্টি হচ্ছে।

দীর্ঘমেয়াদি সুফল ভোগ করতে হলে সাময়িক সমস্যা মেনে নিয়ে উন্নয়ন কাজকে এগিয়ে নিতে হবে। বেড়িবাঁধে যেসব জমি পড়েছে সেসব জমির মালিক তিনগুণ জমির ক্ষতিপূরণ পাবেন। চলমান কাজ সম্পন্ন হলেই এ অঞ্চলে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। এ সময় উপস্থিত ছিলেন আশিয়া ইউপি চেয়ারম্যান এম এ হাশেম, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক নুর–উর রশিদ চৌধুরী এজাজ, নাছির উদ্দিন, মাঈনুল হক রাশেদ, বেলাল চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকে ফি পরিশোধ করবে চসিকের ৮ স্কুলের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধঝুঁকিপূর্ণ সেই খুঁটি পরিবর্তন