খালেদা জিয়া নয়, গণতন্ত্রই আজ গৃহবন্দি

কারাবন্দি রাখার প্রতিবাদ সমাবেশে বক্তারা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

খালেদা জিয়াকে তিন বছর কারাবন্দি রাখার প্রতিবাদে বিএনপির কেন্দ্রঘোষিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, খালেদা জিয়া নয়, বাংলাদেশের গণতন্ত্রই গৃহবন্দি হয়ে আছে। বিভিন্ন কৌশলে খালেদা জিয়ার জামিন প্রক্রিয়া বারবার সরকার বাধাগ্রস্থ করছে।
মহানগর বিএনপি : মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বাসায় থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত নন। একটি ষড়যন্ত্রমূলক মামলায় তাঁকে সাজা দেয়া হয়েছে। খালেদা জিয়ার জনপ্রিয়তা এই সরকারের সবচেয়ে বেশি ভয়। এজন্য তাকে এখন গৃহবন্দি করে রাখা হয়েছে। তিনি গতকাল সোমবার কাজীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে খালেদা জিয়াকে তিন বছর কারাবন্দি রাখার প্রতিবাদে মহানগর বিএনপির কেন্দ্রঘোষিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে দেশের জনগণ রাজপথে নেমে আসবে। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, এম এ আজিজ, মো. মিয়া ভোলা, অ্যাড. আব্দুস সাত্তার, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দীন, আবদুল হালিম শাহ আলম, ইসকান্দার মির্জা, শামসুল আলম, হারুন জামান, মো. আলী, অ্যাড. মফিজুল হক ভুইয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাসেম, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, মন্‌জুর রহমান চৌধুরী, বাবুল হক, মো. সালাউদ্দীন, মো. সেকান্দর, মো. হানিফ সওদাগর, আবদুল্লাহ আল হারুন, জাকির হোসেন, মো. শাহাব উদ্দিন, জাহিদুল হাসান, রোকন উদ্দিন মাহমুদ, আব্দুল কাদের জসিম, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, আকতার খান, এস এম মফিজ উল্লাহ প্রমুখ।

দক্ষিণ জেলা বিএনপি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আজকে খালেদা জিয়া নয়, বাংলাদেশের গণতন্ত্রই গৃহবন্দি হয়ে আছে। গতকাল সোমবার দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে খালেদা জিয়াকে তিন বছর কারাবন্দী রাখার প্রতিবাদে দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্রঘোষিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, এতিমখানার লেনদেনের সাথে খালেদা জিয়া জড়িত নন।
সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায়। অবিলম্বে তার গৃহ অন্তরীণ অবস্থার অবসান করে সম্পূর্ণভাবে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খানের পরিচালনায় বক্তব্য দেন, আবদুল গাফ্‌ফার চৌধুরী, মফজল আহমদ চৌধুরী, জামাল হোসেন, মোজাম্মেল হক, হুমায়ুন কবির চৌধুরী, আনসার চেয়ারম্যান, হেলাল উদ্দীন, মো. ইসহাক চৌধুরী, এহসানুল মওলা, নুরুল কবির, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. লোকমান চেয়ারম্যান, শহীদুল্লাহ চৌধুরী, ইউচুপ চৌধুরী, খোরশেদুল আলম আইয়ুব প্রমূখ।
উত্তর জেলা বিএনপি : উত্তর জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার কারাবন্দি দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অধ্যাপক ইউনুস চৌধুরীর সভাপতিত্বে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, এ হালিম, নুরুল আমিন, নূর মোহাম্মদ, আব্দুল আউয়াল চৌধুরী, আবু তাহের, সেলিম চেয়ারম্যান, শওকত আলী নূর, আবু আহমেদ হাসনাত, অধ্যাপক মহসিন, জাকির হোসেন, আনোয়ার হোসেন, সালাউদ্দিন চেয়ারম্যান, মোবারক হোসেন কাঞ্চন, আবু জাফর চৌধুরী, ডা. রফিকুল আলম চৌধূরী, মোস্তফা কামাল পাশা, হাসান মোহাম্মদ জসিম, শফিউল আলম চৌধূরী, মুরাদ চৌধুরী, সৈয়দ নাসির উদ্দিন, আইয়ুব খান, মোহাম্মদ আইয়ুব, জামসেদুর রহমান, নার্গিস আক্তার প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধমজহারুল হক শাহ সপরিবারে করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধপাঁচ বরেণ্য ব্যক্তি স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান