খানকা-এ কাদেরীয়া চিশতীয়ায় মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কনফারেন্স

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

আন্দরকিল্লা পুরাতন টিএন্ডটি রোডস্থ খানকাএ কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া শরীফে পবিত্র জশনে ঈদমিলাদুন্নবী (.) উপলক্ষে রহমাতুল্লিল আল আমিন কনফারেন্স আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্টের ব্যবস্থাপনায় গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। আলহাজ্ব শাহ্‌সূফি অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে মাহফিলে এসময় উপস্থিত ছিলেন আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের আল আযহারী, আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী।

প্রধান আলোচক ছিলেন আল্লামা পীর শাহ্‌ নাবীল আখতার নওয়াজী নকশবন্দী (.জি.)। বিশেষ আলোচক ছিলেন কাযী মুহাম্মদ ছালেকুর রহমান আল কাদেরী, অধ্যক্ষ ওসমান গণি আল কাদেরী, সৈয়দ শহীদুল্লাহ আল হাদী, হাফেজ মুহাম্মদ সরফুদ্দীন কাদেরী, হাফেজ কাযী মুহাম্মদ দিদারুল আলম আল কাদেরী, মুহাম্মদ ইয়াছিন আনছারী প্রমুখ। প্রধান আলোচক বলেন, রহমাতুল্লিল আলামিন মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (.)-এর একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য ও উপাধি।

সমাজে নারী ও শিশুদের মর্যাদা প্রতিষ্ঠা করা, তাদের ওপর অত্যাচার বন্ধ করা এবং স্নেহ ও ভালোবাসার পরিবেশ তৈরি করা তাঁর রহমতেরই অংশ। শেষে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত পরিচালনা করেন আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাং ফটিকছড়ির চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ