খাদ্যে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার

হোম রেসিপিকে তিনলাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ ফ্লেবার ও রঙের ব্যবহারসহ নানা অপরাধে হোম রেসিপি এন্ড সুইটসকে তিনলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস নগরীর গরীবুল্লাহ শাহ হাউজিংয়ে হোম রেসিপি এন্ড সুইটসএ অভিযান পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

তিনি জানান, অভিযানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ফ্লেবার ও রঙের ব্যবহার, কর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করাসহ নানা অপরাধে হোম রেসিপি এন্ড সুইটসকে জরিমানা করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তাকর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সিএমপির একটি টিম সহযোগিতা করে। অভিযান সূত্রে জানা গেছে, নগরীর গরীবুল্লাহ শাহ হাউজিংয়ে হোম রেসিপি এন্ড সুইটস এর কারখানায় দীর্ঘদিন ধরে উৎপাদিত খাবারে মেয়াদোত্তীর্ণ রঙের ব্যবহার করে আসছে। এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে কারখানার কর্মীরা স্বাস্থ্যবিধি অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য সামগ্রী উৎপাদন ও বাজারজাত করে আসছে। এসব অপরাধে হোম রেসিপি এন্ড সুইটসকে জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইবি শিক্ষক রুনার দাফন, তিন সহকর্মী ও কর্মচারীর নামে হত্যা মামলা
পরবর্তী নিবন্ধবন্দি-স্বজন চিৎকার করে কথা বলার দিন শেষ, চালু হল ইন্টারকম সেবা