ইসলামিক ফ্রন্ট বংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন– রাসূল (দ.) এর নবুওয়াত প্রাপ্তির পর হযরত খাদিজাতুল কোবরা (রা.) সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনিই একমাত্র মহিলা যাঁকে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল। নবী (দ.) জীবনে এই মহিয়সী নারী ছিলেন আল্লাহর এক বিশেষ নেয়ামত স্বরূপ। দীর্ঘ পঁচিশ বছর যাবত আল্লাহ্র নবীকে (দ.) সাহচর্য দিয়ে, সেবা–যত্ন দিয়ে, অভাব–অনটনে সম্পদ দিয়ে এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ইসলামের সুরক্ষায় তিনি যে অনন্য অবদান রেখেছেন তা ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। সকল প্রকার আরাম–আয়েশ উপেক্ষা করে মা খাদীজা (রাদ্বি) ইসলামের গোপন প্রচার কার্যে রাসূলকে (দ.) পূর্ণমাত্রার সহযোগিতা দিয়ে গেছেন। অমুসলিম আত্মীয়–স্বজনের বিদ্রূপ ও উপহাসকে উপেক্ষা করে তিনি হক এর দাওয়াতে নিজেকে উৎসর্গ করেছেন। অত্যাচারিত, কর্মচ্যুত ও সমাজচ্যুত নও–মুসলিমদেরকে সর্বোতভাবে সাহায্য করার জন্য তিনি তার সমস্ত ধন–সম্পদ ওয়াক্ফ করে দিয়েছেন। তিনি দুনিয়ার তাবৎ রমণীদের জন্য চির উজ্জ্বল ও চির অম্লান এক আদর্শ।
ইসলামিক ফ্রন্ট বংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে শনিবার বিকেল ৪টায় নগরির শাহ আমানত সেতু এলাকাস্থ অভিজাত রেস্টুরেন্ট হোটেল নবাবীয়ানা মিলনায়তনে হযরত খাদিজাতুল কোবরার ওফাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স ম শওকত আজিজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মাওলানা বশির আহমদ, মাস্টার আনোয়ারুল আজিম, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, মোহাম্মদ নাছির উদ্দীন, হারিছ উদ্দিন দৌলতী, খ ম মোজাম্মেল হক, আবদুল্লাহ রেজা, মাওলানা শরিফ কাদেরী, মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দীন, সেকান্দর রহমান খান কায়সার, হাফেজ আলী আজগর, মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, আবদুল্লাহ আল মুমিন, মোহাম্মদ মামুনুর রশীদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












