নগরীর চট্টগ্রাম ক্লাবে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এ আয়োজিত প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য এবং পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম–১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ–কমিটির সদস্য ইসরাফিল খসরু।
খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এবং সহ–সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান মিন্টু, সিনিয়র সহসভাপতি আহমদ রশীদ আমু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজ, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদুল আলম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী, চট্টগ্রাম শিপ ব্রেকিং রিসাইক্লিং এসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল লিমিটেডের সভাপতি এস.এম. মোর্শেদ, চট্টগ্রাম বার্থ এন্ড শিপ হ্যান্ডলিং অপারেশনের সেক্রেটারি মো. শফিউল আলম স্বপন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি আবিদা মোস্তফা ও পরিচালক সাবিনা কাইয়ুম, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান শোভন মোহাম্মদ শাহাবুদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনওয়ার ফরহাদ, রাঙ্গুনিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু হাসনাত, চট্টগ্রাম শিপিং এজেন্ট এসোসিয়েশনের সাবেক ভাইস চেয়ারম্যান সাহেদ সরোয়ার, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের মীর মো. সাজ্জাদ উল্ল্যাহ, খোরশেদ আলম, মহিউদ্দিন, আকবর আলী, শফিউল আলম বাদশা, মামুন, শোয়েব খান, সালাউদ্দিন ও মো. শাহেদ প্রমুখ।












