নগরীর খাতুনগঞ্জ এলাকায় ক্ষতিকর রঙ মিশ্রিত নকল মুগ ডাল বিক্রির দায়ে তিন আড়তকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।
এছাড়া একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং ক্ষতিকর এবং খাদ্যদ্রব্যে ব্যবহার নিষিদ্ধ কেমিক্যাল হাইড্রোজ দিয়ে মিষ্টান্ন তৈরি করায় একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।












