নগরীল কোতয়ালী থানাধীন খাতুনগঞ্জ পাইাকারী বাজারে একটি গুদামের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নগর গোয়েন্দা পুলিশের (বন্দর–পশ্চিম) বিভাগের উপ পুলিশ কমিশনার মো. আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ ওরম ফারুককে গ্রেপ্তার করা হয়। সে টেকনাফ থেকে ইয়াবাগুলো আনে। পরে সেগুলো বেশি দামে নগরসহ বিভিন্ন এলাকা বিক্রি করতো। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়া থানায় আরও একটি মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।












