নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারি পণ্য উৎপাদনসহ নানা অপরাধে নগরের পাহাড়তলী বাজারের ‘খাজা ফুড প্রোডাক্টস’কে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার চসিকের ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে ‘খাজা ফুড প্রোডাক্টস’ এ অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারি পণ্য উৎপাদন, বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর।











