সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলম জঙ্গল ছলিমপুর এলাকাধীন শাপলা আবাসিক সড়কে খাজা আবদুল মোতালেব জামে মসজিদের একটি নতুন ভবন নির্মাণকাজ শুরু করেছেন। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে এ ভবনটি নির্মিত হচ্ছে। গতকাল রবিবার সকালে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের পক্ষে অত্র মসজিদের নতুন ভবন উদ্বোধন করেন শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম ও আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম। তারা একটি পিলারে নির্মাণ সামগ্রী ঢেলে এবং মোনাজাতের মধ্যদিয়ে মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা কামাল উদ্দিন। এ সময় মোহাম্মদ সাইফুল আলম বলেন, পবিত্র ইসলামের খেদমতের লক্ষ্যে খাজা আবদুল মোতালেব জামে মসজিদটির জন্য আমার পিতা এ ভবনটি নির্মাণ করছেন। এ যাবত আমরা ৩৫টি মসজিদ প্রতিষ্ঠা করে পরিচালনা করছি। তিনি বলেন, আমাদের সকল সেবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। প্রেস বিজ্ঞপ্তি।












