খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রফিকুল আলমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৪৭টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে খাগড়াছড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই।

পূর্ববর্তী নিবন্ধরোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
পরবর্তী নিবন্ধইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা