খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী

| শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২৫ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫২৬ এর আওতায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৯ ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন। খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাথলেটিক্স প্রশিক্ষক ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের শরীরচর্চা শিক্ষক মো. কামাল উদ্দিন, ইটছড়ি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গীতায়ন চাকমা। গত ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ থেকে ৫জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়েছে, তারা পরবর্তীতে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধকারাতে ফেডারেশনের ‘এ’ গ্রেড সার্টিফাইড কোচ হলেন রনি
পরবর্তী নিবন্ধ২৮ জনকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি বিসিবি’র