খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:৫৮ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত ১ নভেম্বর বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, জেলা ক্রীড়া বিভাগ,যুব উন্নয়ন অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আহবায়ক মো. মাহাবুব আলম। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া, রাকিব মনি ইফতি, কোচ উজ্জ্বল মারমা। প্রশিক্ষণ থেকে ৫ জন প্রতিভাবান সাঁতারু বাছাই করা হয়। তারা হল হ্লাপ্রুসি মারমা, উচিংমং মারমা, অংখেং মারমা, খাংমং সিং চৌধুরী, ক্যাশিও মারমা।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় মার্শাল আর্ট ও সিতোরিউ কারাতে প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ছাত্রদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ