খাগড়াছড়িতো ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৫ অপরাহ্ণ

খাগড়াছড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণায় সংবাদ সম্মেলন করেছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে ২৯৮নং আসনের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রার্থী মো. নুরুল ইসলাম লিখিত বক্তব্যে ৪৯দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

এসময় তিনি, মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র-মানবতার রাজনীতি লক্ষ্যে ধর্মের নামে ধোকাবাজি স্বৈরাজনীতি ও কষ্ণবাদি জাতিবাদি স্বৈরাজনীতির খুন-জুলুম-গোষ্ঠিবদি জবরদখল থেকে সব মানুষের জীবন, ধর্ম ও রাষ্ট্রবাঁচাতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর জন্য ভোট প্রার্থনা করে ৪৯দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ই

নসানিয়াত বিপ্লব নির্বাচনী ইশতেহারে খাগড়াছড়িকে সমৃদ্ধ ও শান্ত গড়ার লক্ষ্যে শান্তি সম্প্রীতি এবং টেকসই উন্নয়নে কথা তুলে ধরেন। তারমধ্যে ভূমি অধিকার ও শান্তি চুক্তি ভূমি সমস্যার সমাধান। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম বেগবান করে প্রকৃত মালিকদের ভূমি অধিকার নিশ্চিত করা হবে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অবাস্তবায়িত ধারাগুলো বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর জান-মালের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা। কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন। প্রান্তিক চাষিদের জন্য সহজ শর্তে সুদমুক্ত কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। শিক্ষা ও তরুণ প্রজন্মের উন্নয়ন সহ আধুনিক অবকাঠামো ও পর্যটন দুর্গম সড়ক উন্নয়ন ও টেকসই খাগড়াছড়ি গড়ার ইশতেহার ঘোষণা করেন।

এতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন, সদস্য সাইদুল ইসলাম, আনোয়ার হোসাইন, হানিফ মিয়া, বেলাল হোসেন, মোঃ কাওছার আলম সহ খাগড়াছড়ি জেলা কমিটির প্রচার সম্পাদক আশ্রাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে নির্বাচনি দায়িত্ব পালন করতে গিয়ে আনসার সদস্যের মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশের মানুষ আবার লাঙ্গলের বিজয় দেখতে চান : জাপা প্রার্থী আবু তাহের