খাগড়াছড়ি (২৯৮ নং) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১১ জন প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাকি ৪ জন প্রার্থী জামানতের টাকা ফেরত পাচ্ছেন।
জেলা নির্বাচনী কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, প্রদত্ত বৈধ ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন বাংলাদেশ মাইনরিটি পার্টির উশ্যেপ্রু মারমা (১,০৩০ ভোট), স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা (৯০৪ ভোট), গণ অধিকার পরিষদের দীনময় রোয়াজা (৭৫৫ ভোট), জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (১,০২৪ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের কাউছার আজিজী ইনসিনিয়াত (৩,০৮৯ ভোট), বাংলাদেশ বিপ্লব পার্টির নুর ইসলাম (৬৮৩ ভোট), মুসলিম লীগের মো. মোস্তফা (১৮৪ ভোট)।
অন্যদিকে, বিএনপি থেকে বিপুল ভোটে জয়ী ওয়াদুদ ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা, ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী এবং স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান জামানতের টাকা ফেরত পাবেন।












