খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির পিঠা উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব গতকাল শনিবার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন। যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এমন আয়োজন লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। উৎসবে জেলার ১২টি সামাজিক সংগঠনের ১২টি স্টলে ভাপা, পাটিসাপটা, চিতইসহ নানা ধরনের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান দুলাল হোসেন, সেক্রেটারি মো. আব্দুল মজিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএনায়েত বাজারে সনাতনী সমাজের সঙ্গে ডা. ফজলুল হকের মতবিনিময়
পরবর্তী নিবন্ধনিত্যনতুন আবিষ্কার ও গবেষণা ছাড়া মানবজাতির অগ্রগতি সম্ভব নয়