খাগড়াছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ২:১২ অপরাহ্ণ

খাগড়াছড়িতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় রান্নাঘর থেকে রাম্রা মারমা (৪১) নারীর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত রাম্রা মারমা ৩ ছেলে ও ১ কন্যা সন্তানের জননী।

নিহতের মেয়ে কলেজছাত্রী আনুমা মারমা বলেন, সোমবার রাত ১০ টার দিকে আনুমা ও তার মা রাম্রা মারমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নিজ শয়ন কক্ষে। সকাল সাড়ে ৭টার দিকে ঘুমে থেকে উঠে তার মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রান্নাঘরের বিছানায় কম্বল মুড়ি দেয়া অবস্থায় দেখতে পান। পরে কম্বল সরাতেই মাথা ও গলায় আঘাতের চিহ্নযুক্ত রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিল বিআরটিএ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছয়তলা ভবন থেকে পড়ে সন্ত্রাসীর মৃত্যু, হাসপাতাল ভবন ভাঙচুর