খাগড়াছড়িতে মারমা ছাত্র ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:২৭ পূর্বাহ্ণ

ঘুমন্ত জাতি কখনো অধিকার পায় নাআজ না জাগলে কাল ইতিহাস ক্ষমা করবে না’প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮নং আসনের মনোনীত প্রার্থী, সাবেক সাংসদ, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।এসময় প্রধান অতিথি বলেন, আজকের ছাত্র সমাজই পারে দেশে আগামীর পরিবর্তন আনতে। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা বিগত স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে আসলে এ জেলায় শান্তিশৃঙ্খলা, শিক্ষার মানোন্নয়ন, রাস্তাঘাট, মন্দিরমসজিদসহ জেলার উন্নয়নে কাজ করবেন বলে আশ্বস্ত করেন। বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি লাপ্রুচাই মারমার সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহসভাপতি কংচাইরী মারমা, জেলা বিএনপির যুগ্মসম্পাদক এড. আঃ মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা। অনুষ্ঠানে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধনুরুল হক ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষকদের বিদায়
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ২৩নং ওয়ার্ডে শোকসভা