পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে খাগড়াছড়ি বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি পৌর শহরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনায় দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ দেখাতে না পারায় দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে খাগড়াছড়ি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপক কুমার শীল।
তিনি বলেন, খাগড়াছড়ি পৌর শহরে বাজারে মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, মাছ, মাংস ও সবজি বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের পণ্যের বাজার মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ, তেল বা কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।












