খাগড়াছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে ভোলাইয়াপাড়া এলাকা থেকে তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিম জানান পারিবারিক কলহের জেরে স্বামী ইব্রাহীম খলিল তাদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখে।পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহত তাসলিমা ও তার স্বামী ইব্রাহীমের মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয়। এই ঘটনার এক ঘন্টা পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাসলিমা আক্তারকে দেখতে পেয়ে তার শিশু কন্যারা চিৎকার শুরু করে। এসময় স্বামীও পাশের একটি ঘরে নাস্তা তৈরীর কাজে ব্যস্ত ছিল। পরে স্থানীয়রা এগিয়ে এসে লাশটি উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, ‘সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়ছে। গলায় ফাঁস দেয়ার আলামত পাওয়া গেছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন। ময়না তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি কমিশনার হাসিব আজিজের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধইউটিএস কলেজ-প্রিমিয়ার ইউনিভার্সিটি যৌথ প্রোগ্রামের ইনটেক ওরিয়েন্টেশন