খাগড়াছড়িতে আনসার- ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে তৃণমূলে কর্মরত ভাতাভোগী সাধারণ আনসার ও ভিডিপি সদস্যসদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা টাউন হলে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। তিনি বলেন, এই উপহার প্রাপ্তি ভাতাভোগী ভিডিপি সদস্যদেরকে দেশসেবায় অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে আরো উৎসাহ উদ্দীপনা জোগাবে।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ হাজার ৬৫০ জনকে ঈদ সামগ্রী দেয়া হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা আনসার ব্যাটালিয়নের সিনিয়র পরিচালক মো. আমিন উদ্দিন, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের (৫ বিএন) পরিচালক মো. আমমার হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইরান যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে?
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ফাঁকা বাড়িতে চুরি