ক্ষেপণাস্ত্র নয় আকাশে উড়বে পাখিরা

চীনে গিয়ে বললেন তাইওয়ানের বিরোধীদলীয় নেতা

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:৩৪ পূর্বাহ্ণ

চীন ও তাইওয়ানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধকালীন এক কবিতার আশ্রয় নিয়ে তাইওয়ানের বিরোধীদলীয় নেতা চেং লিউন বলেছেন, ক্ষেপণাস্ত্র নয়, আকাশে উড়বে পাখিরা। স্বশাসিত দ্বীপটির আশপাশে চীন এখন নিয়মিতই সামরিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। খবর বিডিনিউজের।

তার মধ্যেই বৃহস্পতিবার সাংহাইয়ে চেং একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাইওয়ানের সর্ববৃহৎ বিরোধীদল কুওমিনতাংয়ের (কেএমটি) প্রধান চেং বলছেন, বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা কমাতে শান্তি মিশনে নেমেছেন তিনি। তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ মনে করা চীন দ্বীপটির প্রেসিডেন্ট লাই চিংতে’কে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে তার সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনায় যেতে অস্বীকৃতি জানিয়েছে। লাইয়ের সরকার চেংএর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তিনি যেন চীনকে হুমকি দেওয়া বন্ধ করতে বলেন। বেইজিংয়ের উচিত তাইপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ করা, বলেছে তারা। সাংহাইয়ের ইয়াংশান বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথোপকথন কালে চেং বলেন, প্রাচীন আমলে নর্স (ভাইকিং) নাবিকরা যেভাবে সমুদ্রকে তিমিদের পথ হিসেবে দেখতো, তিনি সেই বর্ণনার ভক্ত। এ শব্দগুলো এত নম্রভাবে বলা হয়েছে, তারা ঠিক বলেছে। আকাশে উড়বে পাখিরা, ক্ষেপণাস্ত্র নয়।

পানিতে সাঁতার কাটবে মাছ, রণতরী নয়, তার এই মন্তব্য তাইওয়ানের টেলিভিশন স্টেশনগুলোতে সরাসরি সমপ্রচারিত হয়েছে। বৃহস্পতিবার পরের দিকে চেংয়ের বেইজিং যাওয়ার কথা রয়েছে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হতে পারে তার। সাংহাইয়ে চেং জন ম্যাকক্রির প্রথম বিশ্বযুদ্ধকালীন কবিতা ইন ফ্ল্যান্ডার্স ফিল্ডস কবিতা থেকে ইংরেজিতে আওড়ান, তোমরা যদি মৃত আমাদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করো, তাহলে আমরা ঘুমাবো না। আমরা হয়তো আমাদের পূর্বপুরুষদের শান্তি দিতে পারবো না, কিন্তু অবশ্যই আজকের এবং আগামী দিনের মানুষকে শান্তি দিতে পারবো, বলেছেন তাইওয়ানের এ বিরোধীদলীয় নেতা।

এদিকে তাইপেতে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) আইনপ্রণেতারা প্রতিরক্ষায় অতিরিক্ত ৪ হাজার কোটি ডলার ব্যয়ের থমকে থাকা পরিকল্পনাকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে পার্লামেন্টে আলোচনা এড়িয়ে যাওয়ায় কেএমটির ব্যাপক সমালোচনা করছেন। আগামীকাল শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কারণে ইচ্ছাকৃতভাবে এটি (আলোচনা) বন্ধ রেখো না।

এর সঙ্গে চীনের কমিউনিস্টদের সংযোগ তৈরি করো না, বলেছেন ডিপিপির চেন কুয়ানতিং। তিনি তাইওয়ানের পার্লামেন্টের প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক কমিটির অন্যতম প্রধান। শুক্রবার চেং ও শি’র বৈঠক আদৌ হচ্ছে কিনা কেএমটি বা চীন কেউই তা নিশ্চিত করেনি। প্রতিরক্ষা ব্যয়ে সমর্থন দিলেও ব্ল্যাংক চেকে স্বাক্ষর হবে না এমন অবস্থান নেওয়া কেএমটি ডিপিপির অভিযোগের প্রেক্ষিতে বলেছে, মূল ভূখণ্ডে চেংয়ের সফরের সঙ্গে বিশেষ প্রতিরক্ষা বাজেটের কোনো ধরনের সংযোগই নেই।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতির জন্য মার্চ থেকে অধীর ছিলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধআনোয়ারায় রাতের আঁধারে তিনটি গরু চুরির অভিযোগ