ক্যাপ্টেন (অব.) ডা. মুহাম্মদ শামসুল আলমের ইন্তেকাল

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

বিশিষ্ট চিকিৎসকসমাজব্যক্তিত্ব ক্যাপ্টেন (অব.) ডা. মুহাম্মদ শামসুল আলম আর নেই। তিনি গতকাল শনিবার বেলা ১টায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি তাঁর স্ত্রী ড. আনোয়ারা আলম, দুই পুত্র, পুত্রবধূ, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। গতকাল বাদ এশা আগ্রাবাদ চৌমুহনী মোড় সংলগ্ন আনু মিঞা সওদাগর মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এদিকে ডাক্তার ক্যাপ্টেন শামসুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিবৃতিতে তিনি বলেন,মানবিক ডাক্তার ছিলেন ক্যাপ্টেন শামসুল আলম। অসহায় মানুষের জন্য তিনি কাজ করে গেছেন। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ও তিনি অবদান রেখে গেছেন। খসরু, মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়া ড. আনোয়ারা আলমের স্বামীর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের সভাপতি প্রফেসর ড. ওবায়দুল করিম, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি খালেদা আউয়াল, চট্টগ্রাম লেখিকা সংঘের সভানেত্রী ফরিদা ফরহাদ ও সাধারণ সম্পাদিকা সৈয়দা সেলিমা আক্তার পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। একই সাথে শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইবিএম থেকে ছাঁটাই ৮০০০ এআই যুগের কঠোর বাস্তবতা
পরবর্তী নিবন্ধমানুষকে ন্যায় ও ইনসাফের পথে ডাকতে হবে