ক্যানাসার শিশুদের ঈদ উপহার বিতরণ

| সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

শিশুতোষ ক্যানসার সেবা সংগঠন চিলড্রেন লিউকেমিয়া এ্যসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেসের (ক্লাস) উদ্যোগে গতকাল রবিবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ক্যানাসার শিশুদের মধ্যে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়। বর্তমানে এ হাসপাতালের শিশু হেমোটো অনকোলজি ওয়ার্ডে ২২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার এসকল দুর্ভাগ্যপীড়িত শিশুদের সকলের পরিবার অস্বচ্ছল, অর্থনৈতিক দুরাবস্থার শিকার। ফলে, তারা যথাযথ চিকিৎসা গ্রহণে সুযোগ পায়না। ক্লাশ তাদের সীমিত সক্ষমতায় গত প্রায় ২৫ বছরকাল ক্যান্সার শিশুদের জন্য নানামুখী চালিয়ে আসছে। এর অংশ হিসাবে গতকাল রোবরার পবিত্র ঈদ উপলক্ষে তাদের মধ্যে ঈদ উপহার এবং প্রতি পরিবারে কিছু নগদ অর্থ বিতরণ করে। এসময় অন্যান্যদের মধ্যে ক্লাশ চেয়ারম্যন ওসমান গনি মনসুর, ফিনান্স ডাইরেক্টর শফিকুল আলম খান, পরিচালক ডা. রওনক জাহান এবং সুপার আবদুল মোতালেব উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযাকাত অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তার গ্যারান্টি
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় জেলেপাড়ায় মতবিনিময় সভা