ক্বণন’র স্বাধীনতার আবৃত্তি অনুষ্ঠান

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৯:৫৯ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বিজয়ের আনন্দবেদনার কাব্যিক ও বাচিক পরিবেশনার মধ্য দিয়ে স্বাধীনতার আবৃত্তি অনুষ্ঠান করলো ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন। স্বাধীনতা দিবস উপলক্ষে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন গতকাল শুক্রবার বিকালে আজাদী মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের কবিতা স্বাধীনতার আবৃত্তি’ শিরোনামে স্বাধীনতার আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকার। নির্ধারিত আলোচক হিসাবে বক্তব্য রাখেন ক্বণন কার্যকরী পরিষদ সদস্য আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী। মুক্তিযুদ্ধের কবিতার এই আবৃত্তি অনুষ্ঠানে স্বাধীনতার পংক্তিমালার আবৃত্তি পরিবেশন করে ক্বণন’র একঝাঁক আবৃত্তি শিল্পী। আবৃত্তিতে অংশগ্রহণ করে আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী, প্রেমা চৌধুরী, শুভ্রা চক্রবর্তী, সাবিহা শশি, সাইয়্যেদা এ্যানি, নওশিন, রেঁনেসা, অদ্রি, আজমা, আকসা, আলবেলি, মুকুট ও রিদওয়ান। অনুষ্ঠানে আহসান হাবিব, শামসুর রাহমান, আল মাহমুদ, আবু জাফর ওবায়দুলল্লাহ, মহাদেব সাহা, আসাদ চৌধুরী, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, হাবীবুল্লাহ সিরাজী, সুকুমার বড়ুয়া, আনজির লিটন প্রমুখ কবির কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশত উপায়ে জ্বালাই তোমায়!
পরবর্তী নিবন্ধবিশ্ব নাট্য দিবসে শোভাযাত্রা