আগামী ২৮ জুলাই শুক্রবার ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের ৭৪তম শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে। ২৮ জুলাই শুক্রবার বিকাল তিনটা থেকে চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে কর্মশালার শুরু হবে। এই কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, কবিতা বোঝা, আবৃত্তি, কণ্ঠশীলন, স্বরমাধুর্য বৃদ্ধি, মাইক্রোফোনের ব্যবহার, অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত স্থান থেকে ফরম সংগ্রহ অথবা শুক্রবার বিকাল ৪ টা থেকে ৫টার মধ্যে দৈনিক আজাদী মিলনায়তনে (৪র্থ তলা) উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও জমা দিয়ে কর্মশালায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। তালুকদার বুকস (মসজিদ মার্কেট, আন্দরকিল্লা), বিনিময় স্টেশনারি (আন্দরকিল্লাহ), আল হেরা প্রিন্টার্স (প্যারাগন সিটি, সিরাজুদ্দৌলা রোড), কারেণ্ট বুক সেণ্টার (ভিআইপি টাওয়ার, ২য় তলা), পাঠশালা (কেয়ারি মার্কেট, চকবাজার), মিরাকল পয়েন্ট (চকবাজার), সিটি কম্পিউটার (চকবাজার)। প্রয়োজনীয় তথ্য জানার জন্যে ০১৮৬৫৩৫০২০৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি












