ক্বণন’র আয়োজনে একুশের আবৃত্তির বৈকালিক আসর

| শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

অমর একুশে ও আন্তর্জতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন একুশের কবিতা আবৃত্তির এক বৈকালিক আসরের আয়োজন করে। গতকাল শুক্রবার বিকালে আজাদী মিলনায়তনে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে একুশের কবিতা আবৃত্তির এই অনুষ্ঠানের আয়োজন করে। এই বৈকালিক আসরে সূচনা বক্তব্য রাখেন ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক মোসতাক খন্দকার। মহান একুশের কবিতা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে ক্বণন পরিবারের আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী, প্রেমা চৌধুরী, শুভ্রা চক্রবর্তী, সাবিহা শশী, মহিউদ্দিন মারুফ, কানিজ ফাতেমা নূরি, সাইয়েদা এ্যানি ও যারিয়া। ক্বণনের শিশুকিশোর সদস্যদের মধ্য থেকে আবৃত্তি পরিবেশন করে মেহজাবিন রুশনি, সিদরাতুল মুনতাহা, আজমা, আকসা, অদ্রি, ফারিশতা, রিদওয়ান ও মুকুট। সংবাদ বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর ১০৭তম খোশরোজ সম্পন্ন