কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ভাব বাংলাদেশ প্রদত্ত কম্বল বিতরণ, আলোচনা সভা ও বিশটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। উদ্বোধক ছিলেন রাউজান প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক ইনফো বাংলার সিনিয়র সহসম্পাদক যীশু সেন। বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমী মুৎসুদ্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোয়েপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলিকা সেনগুপ্ত।

এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক শফিকুর রহমান কামেলী, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, শিবানী চক্রবর্তী, কাবেরী চক্রবর্তী, রুম্পী চৌধুরী, নিলীমা ভট্টাচার্য, মৌসুমী মুৎসুদ্দী, সোমা কানুনগো, মোসাম্মৎ শিউলী খাতুন, অজিত নাথ, শুভার্থী চক্রবর্তী ও মোহাম্মদ আল হাসান। ক্রীড়ানুষ্ঠানে শপথ পাঠ করান নিলীমা ভট্টাচার্য।

পূর্ববর্তী নিবন্ধরাইজিং স্টার ফুটবল একাডেমির জার্সি উন্মোচন ও অনুশীলন উদ্বোধন
পরবর্তী নিবন্ধশতদল ক্লাবের সভা সম্পন্ন