কোয়ালিশন সরকার গঠনের প্রস্তাবের নিন্দা

আজাদী ডেস্ক | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

ঢাকায় আর্ট কলেজের ছাত্রশিক্ষকেরা কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ মার্চ সভা করেন। সভা শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে মিছিল বের হয়। শাসনতন্ত্র প্রণয়নের আগে কোয়ালিশন সরকার গঠনে পিপিপি চেয়ারম্যান ভুট্টোর প্রস্তাবের তীব্র নিন্দা ও সমালোচনা করে এদিনও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা বিবৃতি দেন। বাংলাদেশে পশ্চিম পাকিস্তান থেকে সেনা ও অস্ত্র পরিবহনের কাজে শিপিং কর্পোরেশনের জাহাজ ব্যবহার করার প্রতিবাদ জানিয়ে করাচিতে কর্পোশেন কার্যালয়ে চিঠি দেন দুজন পরিচালক।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন ফেস্ট
পরবর্তী নিবন্ধ৭২ হাজার লিটার জেট ফুয়েল গেল কোথায়