কোয়ালিটি অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের সেমিতে সিসিএ

| সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

কোয়ালিটি অনূর্ধ্ব১৫ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ)। গতকাল সানোয়ারা মিনি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ খেলায় সিসিএ ৪ উইকেটে পাঁচলাইশ ক্রিকেট একাডেমিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে। পাঁচলাইশ ক্রিকেট একাডেমি টস জিতে ব্যাট করতে নেমে ১০৪ রান করে। ১০৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ১৬. ৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

সিসিএ’র শুভ ২২, জাহির ৪২ ও ওয়াসি ২০ রান করে। অধিনায়ক আল্‌ দায়ান ওয়াসি ব্যাটিংএ ২০ রান ও বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ
পরবর্তী নিবন্ধডিসি গোল্ডকাপ ফুটবলে অংশ নিতে কাপ্তাইয়ে খেলোয়াড় বাছাই সম্পন্ন